মালদা

ফের মালদা শহর থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহর থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ডাক্তারের নাম মহন্মদ আলমগীর ওরফে গোলাম। পুলিশ সূত্রে জানা গেছে মালদার একটি প্রতিষ্ঠিত বেসরকারী নাসিংহোমের কর্মী মহম্মদ আলমগীর।

            নাসিংহোমে অপারেশনকারী চিকিৎসকে সাহায্য করতেন আলমগীর।সেখানে  ডিউটি সেরে পরে শহরের বাস স্ট্যান্ডের পেছনে পিরোজপুর এলাকায় চেম্বার চালাতেন এই আলমগীর। সেখানে নাম ভাঙিয়ে মহম্মদ গোলাম নামের পরিচয় দিয়ে তিনি চিকিৎসক হিসেবে কাজ ক্রতেন। এমনই একাধিক ভুয়ো নাম দিয়ে শহর ও গ্রামাঞ্চলে চিকিৎসার কারবার চালাতো এই আলমগীর। গোপনে ইংরেজবাজার থানায় এই বিষয়ে তথ্য আসার পর পুলিশ হানা দেয় আলমগীরের চেম্বারে।এরপরেই গ্রেপ্তার করা হয় তাঁকে।

            ইরেজবাজারের মহিলা থানার আই সি জানান, বুধবার দুপুর নাগাদ তিনি এই ভুয়ো ডাক্তারের বিষয়টি জানতে পারেন।এরপরেই তিনি ওই ডাক্তার খানায় যান। এবং সেখানে গিয়ে দেখতে পান রোগীদের চিকিৎসা করার জন্য ডাক্তারদের যা যা জিনিস প্রয়োজন তা সবই সেখানে আছে। এরপর ওই চিকিৎসকের কাছে তার ডাক্তারি কাগজপত্র ও রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। তিনি নিজেকে মালদা মেডিক্যালের একজন সার্জেন বলে পরিচয় দিয়ে এতদিন ধরে চিকিৎসার কারবার চালিয়ে যাচ্ছেন। তার কাছে ডাক্তারি কোন ডিগ্রি না থাকায় তাকে পুলিশ গ্রেফতার করেছে। এবং তাকে রিমান্ডে নেওয়ার কথাও জানান আই সি।  

            যদিও এই বিষয়ে ওই চিকিৎসকের বক্তব্য তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা করেছে। এবং তার কাছে সমস্ত কাগজ রয়েছে।