মালদা

কোচবিহারের উদ্দেশ্যে রওয়না হওয়া বিজেপির যুব মোর্চার র‍্যালিকে ফুল দিয়ে স্বাগত কালিয়াচকে

দিঘা থেকে কোচবিহার পর্যন্ত চলা বিজেপির যুব মোর্চার র‍্যালিকে উৎসাহের সাথে ফুল দিয়ে স্বাগত জানালো কালিয়াচকের বিজেপি কর্মী সমর্থকেরা। এদিনের এই বাইক র‍্যালিতে অংশগ্রহণ করে প্রায় ১৫০ টি মোটরবাইক ছিল এবং কয়েকটি গাড়ি সহ কয়েক শতাধিক মানুষ।  
  
        কালিয়াচক ৩ নম্বর ব্লকের ৩৬ জে পি-র ভারতীয় জনতা পার্টির সভাপতি মনোজ কুমার মণ্ডল জানান, কালিয়াচক ৩ নম্বর ব্লকের ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা দুপুর থেকে দিঘা থেকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যে র‍্যালিটি বের করা হয়েছে তাকে স্বাগত জানাতে সবাই একত্রিত হয়েছিলাম। র‍্যালিকে এখান দিয়ে যাওয়ার পথে তারা র‍্যালির সমর্থন করেন এবং ফুল দিয়ে তাদের স্বাগত জানায়। তিনি বলেন এই র‍্যালিটি ২০ জানুয়ারী কোচবিহারে গিয়ে শেষ হবে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/1C326-lloRg