আজ মালদা সফরে এসে শহরের বিভিন্ন এলাকায় পায়ে হেটে বিভিন্ন বুথের কাজকর্ম খতিয়ে দেখলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের বিভিন্ন বুথের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা সাধারন মানুষের কাছে তুলে ধরেন। এরপর তিনি মুচিয়ার নেমুয়া কামাতপাড়ার নিরু হেমরমের বাড়িতে কলা পাতায় খাবার খেয়ে মধ্যাহ্ন ভোজন সারেন।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী প্রায় ১০০ টি প্রকল্পের ঘোষণা করেছেন। সেই সমস্ত প্রকল্পের সুবিধা সাধারন মানুষ ঠিকঠাক ভাবে পাচ্ছে কি না এবং সাধারন মানুষ তা কিভাবে পাবে এই সমস্ত বিষয় তিনি তুলে ধরেন সাধারন মানুষের কাছে। তাদের উদ্দেশ্য সংগঠনকে একেবারে গ্রাম স্তরে পর্যন্ত নিয়ে যাওয়া।তাদের এই সমস্ত কাজে বিভিন্ন সময়ে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস বলে জানান তিনি।