মালদা

হোলির দিন ৬০০ বোতল দেশি ও বিদেশী মদ সহ তিন জনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

হোলির দিন অভিযান চালিয়ে বেআইনি ভাবে মদ বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ শুক্রবার বিকেলে পুরাতন বাবুরহাট এলাকায় হানা দিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।  ধৃতের নাম আতিন সেখ (৩৮), বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। দিলিপ মণ্ডল (৪৮), বাড়ি কালিয়াচক থানার পুরাতন বাবুরহাট এলাকায় এবং অভিজিৎ সরকার (২৩), বাড়ি বৈষ্ণবনগর থানার সবদলপুর এলাকায়। ধৃতদের কাছ থেকে ৬০০ বোতল দেশি ও বিদেশী মদ উদ্ধার হয়েছে। যার বাজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SmNGg40mGWg