বন্যার জলে জলমগ্ন ইংরেজবাজারের বেশকিছু ওয়ার্ড। তার মধ্যে পুরাতন মালদার ১৯ নম্বর ওয়ার্ডও জলমগ্ন।জলে তলিয়ে গেছে বহু মানুষের ঘরবাড়ি। নিজেদের ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ, বাঁধ, উঁচু জায়গা ও আত্মীয়দের বাড়িতে। ঠিক তেমনই পুরাতন মালদার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রনব পাল(১৯)বন্যায় তাদের বাড়ি জলের তলায় চলে যাওয়ায় সে তার পরিবারের সাথে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। প্রনব পাল মালদা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, নিজের ডুবে যাওয়া বাড়ি দেখতে সে রবিবার বৃষ্টির সময় একটি টিনের নৌকা করে তার বাড়ি যায়। যাওয়ার সময় বৃষ্টি খুব জরে পরতে শুরু করলে প্রনবের নৌকাটি উল্টে যায়।এরপর জলে ডুবে যায় সে। খবর জানাজানি হতেই স্থানীয়রা ও প্রশাসন তাকে এদিন সন্ধ্যার সময় জল থেকে উদ্ধার করে। এরপর মালদা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠায়। সোমবার তার মৃতদেহ বাড়ি আনা হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয়। মাত্র ১৯ বছরে একটি ছেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাবাসিদের মধ্যে।