মালদা

কুকুরের জন্মদিন পালন করায় অকথ্য গালাগালি করলেন মালদার "মিল্কির ডন"

নিজের পোষা কুকুরের জম্মদিন পালন করেছিলেন মালদার এক ছাত্রী। এরপর জম্মদিনের কিছু ছবি নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। আর তাতেই অকথ্য ভাষায় কুরুচিকর মন্তব্য ও ধমকি পোষ্ট করেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক মেডিক্যালের ছাত্র এবং নিজেকে "মিল্কির ডন" বলে পরিচয় দেন। ওই ছাত্রের বিরুদ্ধে মালদা মহিলা থানাতে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেওয়া হয়নি।  ফলে তাকে ঘুরে যেতে হয়। নিরাপত্তার অভাব বোধ করায় ছাত্রীটি ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে ফিরিয়ে দেয়। এমন ঘটনার পর আতঙ্কিত ছাত্রীটি  বিচারের আশায় আজ সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরেন। ছাত্রীটির নাম রেশমি মিশ্র। বাড়ি মানিকচক থানার ধরমপুরে।
                তবে পোষ্যদের নিয়ে ভিডিও পোষ্ট করায় এই ধরনের মন্তব্য মেনে নিতে পারছেন না পশু প্রেমীরা। তাও আবার মেডিক্যালের ভাবি চিকিৎসকের। অভিযুক্ত ছাত্রের নাম সোহেল রানা। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে