চিকিৎসায় গাফিলতির কারনে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ দেখালো রোগীর আত্মীয়রা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে। মৃত ব্যক্তির নাম অলমত আলী (৬২) বাড়ি কালিয়াগঞ্জের ভান্ডার এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। পড়ে পুলিশের হস্ত ক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিবার সুত্রে জানাজায়, বুধবার রাতে অলমত আলীকে পেটের সমস্যার কারনে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে কোন চিকিৎসকের দেখা মেলেনি। এদিকে আলমত আলী পেটের যন্ত্রনায় ছটপট করছিলেন। সেই সময় হাসপাতালে সাফাই করার সময় অলমত আলীর মেয়ে তার বাবার পাশে থাকার জন্য হাসপাতাল কর্তিপক্ষকে বারবার জানালেও কোন কর্নপাত করেনি তারা বরং তাকে বের করে দেয় হয় সেখান থেকে বলে অভিযোগ। পড়ে তার বাবার কাছে ফিরে গিয়ে দেখে তার বাবা নাই। বিষয়টি জানাজানি হতেই রোগীর আত্মীয় ক্ষোভে ফেটে পড়ে। এরপরে হাসপাতালে বিক্ষোভ দেখায় তারা। রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জন্য মৃত্যু হয়েছে অলমত আলী বলে জানান মৃতের নাতি বাবলু হক। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার রজক সুভ্র হালদার জানান, সাফাইয়ের সময়ে সব রোগীর আত্মীয়দের বের করে দেওয়া হয় ,তেমনি তাকেও বের করে দেওয়া হয়েছে। কি কারনে তার রোগীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে। যথা যগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।