স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে কালিয়াচকে অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ। এদিন মালদা জেলা পুলিশ কালিয়াচকে হদিস পায় আগ্নেয়াস্ত্র কারখানার।উদ্ধার বহু আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম।ঘটনায় গ্রেফতার গৃহকর্তা সহ সাতজন। ধৃতদের মধ্যে ছয়জন বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ৭১ তম স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে গোপনসূত্রের খবর পেয়ে কালিয়াচক থানার আই সি সুমন চ্যাটার্জির নেতৃতে কালিয়াচক থানার যদুপুর অঞ্চলের দেবীপুর গ্রামে হানা দেয়।সেই গ্রামের বাসিন্দা লুৎফর শেখের বাড়িতে ঢুকে পড়ে পুলিশ বাহিনী। তার বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ৪৮ টি 9mm ও 7mm পিস্তল সহ আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক সামগ্রী।ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয় গৃহকর্তা লুৎফর হক সহ আরও ছয় ব্যক্তিকে। এই ছয় জন বিহারের মুঙ্গেরের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বাড়ি থেকে অস্ত্র তৈরি করার কাজ চলছিলো।এবং বানানো অস্ত্র গুলো ভিনরাজ্যে সহ প্রতিবেশী দেশে পাচার কার্যকলাপ চালানো হচ্ছিলো।
এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার কালিয়াচক থানায় এক সাংবাদিক বৈঠকে জানান, গোপনে এই অস্ত্র কারখানার খবর পেয়ে একটি দল হানা দেয় দেবীপুর গ্রামে। উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী। সাতজনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ভিনরাজ্যে বিহারের বাসিন্দা।ধৃতদের জিজ্ঞাসাবাদ সহ তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। মঙ্গলবার আদালতে পেস করা হবে ধৃতদের বলে জানান পুলিশ সুপার।