মালদা

এই আশ্রমে দুই হাতের নয় পূজিত হন ১৮ টি হাত বিশিষ্ট মা লক্ষ্মী

বামনগোলা ব্লকের জগদল গ্রাম পঞ্চায়েতের গাংগুড়িয়া শ্রী শ্রী সারদা তীর্থস আশ্রমে ১৮ বছর ধরে হয়ে আসা লক্ষ্মীপুজা এবছরেও মহা সারম্বরে আজ সকাল থেকে শুরু হল দেবী মহালক্ষ্মীর পুজো। এখানে দুই হাতের বদলে দেবীর ১৮ টি হাত রয়েছে। আশ্রমের এক মহারাজ জানান, একই দিনে দেবী এখানে দুই বার দুইভাবে পূজিত হন। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে সকালে দেবী পূজিত হন মহালক্ষ্মী হিসেবে। আবার রাতে পূজিত হন কোজাগরী লক্ষ্মী হিসেবে। মহালক্ষ্মীর পুজোর সময় প্রথা অনুযায়ী চণ্ডীপাঠ করা হয়। সকালে যজ্ঞ হয় ১০৮ টি বেলপাতা দিয়ে। আবার রাতে কোজাগরী লক্ষ্মীদেবী হিসেবে পুজোর সময় একই নিয়ম পালন করা হয়।