মালদা

পুরাতন মালদা নারায়ণপুর এলাকা থেকে লরি হাইজ্যাকের ঘটনায় ধৃত মূল পাণ্ডাকে দ্বিতীয় বার জেলা আদালতে পেশ

উল্লেখ্য দিন কয়েক আগে পুরাতন মালদা নারায়ণপুর এলাকা থেকে এক লরি হাইজ্যাক করা হয়। ঘটনার লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্তে নামে মালদা থানার পুলিশ। তদন্তে নেমে এই ঘটনার মূল পাণ্ডাকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। ধৃতের নাম বিনোদ গিরি। জানা গিয়েছে, খবর পেয়ে বিহারের জগদীশপুর এলাকায় হানা দিয়ে হাইজ্যাক কারীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় লরিতে থাকা সাবান ও ফরচুন। যদিও হাইজ্যাক হওয়া লরিটি এখনো উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে লরিটির সন্ধান পাওয়ার পাশাপাশি আরও তথ্য উঠে আসবে। সোমবার ধৃতকে দ্বিতীয় বারের মতো জেলা আদালতে তোলা হয় বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/jL0cGQmMiDI