উত্তরদিনাজপুর

রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্দী সমিতির পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্দী দিবস পালন কালিয়াগঞ্জে

আজ ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্দী দিবস। সারা দেশের সাথে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে প্রতিবন্দী দিবস পালন করা হল রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্দী সমিতির পক্ষ থেকে। প্রতিবন্দীরা আমাদের সামজের মানুষ। বিভিন্ন সময়ে আমাদের এই ভদ্র সমাজেই তাদের বিভিন্ন ভাবে লঞ্ছিত হতে হয় এমনকি নিজেদের মর্যাদার জন্য লড়তে পর্যন্ত হয়। আর প্রতিবন্দীদের মর্যাদা দেওয়ার জন্য সারা দেশ জুড়ে ৩রা ডিসেম্বর প্রতিবন্দী দিবস হিসাবে পালন করা হয়। সেই মতে রবিবার দুপুরে কালিয়াগঞ্জের শেঠ কলোনী প্রাথমিক বিদ্যালয়ের  প্রাঙ্গনে রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্দী সমিতির পক্ষ থেকে প্রতিবন্দী দিবস পালন করা হয়। এদিন রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্দী সমিতির পতাকা উত্তলন করেন সমিতির সভাপতি প্রদীপ রায়, এরপরে সভামঞ্চে প্রদীপ প্রজ্জলন করে প্রতিবন্দী দিবসের সূচনা করে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক পাল, এছারাও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, বিশিষ্ট সমাজসেবী কমল ঘোষ ও জয়ন্ত সাহা সহ আরো অনেকে। এদিন প্রতিবন্দীদের কি কি সমস্যায় পড়তে হয় ও সরকারের পক্ষ থেকে প্রতিবন্দীদের জন্য কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। এদিনের প্রতিবন্দী দিবসে প্রতিবন্দী ভাই-বোনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/SfU9XoDYBKg