মালদা

মালদা শিল্পী সংস্কৃতি মঞ্চর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান,মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের মুল আকর্ষণ হিসেবে থাকবেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী সহ আরও অনেকে

মালদা শিল্পী সংস্কৃতি মঞ্চর উদ্যোগে রবিবার উত্তরবঙ্গ সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০১৭ এর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মালদার দুর্গাকিংকর সদন, মালদা কলেজ অডিটোরিয়ামে এদিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

      এই দিনের অনুষ্ঠানের বিষয় ছিল উত্তর নক্ষত্র-সন্মাননা প্রদান, উত্তর-দক্ষিণবঙ্গের কবি ও সাহিত্য বাসর এবং আলোচনা সভা। এদিন এই অনুষ্ঠানে বহু ছেলে মেয়ে নাচ, গান ও আবৃতিতে অংশ গ্রহণ করে।সংস্কৃতি মঞ্চের এক সদস্যা জানান, মালদা শহরের প্রায় প্রতিটা স্কুল থেকে এদিন প্রতিযোগীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসে।এবং এই প্রতিযোগিতায় যারা প্রথম হবে তাদের প্রত্যেককে মালদা শিল্পী সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে পুরুস্কৃত করা হবে।আগামী ২রা, ৩রা ও ৮ঠা জুন ২০১৭ তে। ওই দিন অনুষ্ঠানে সঙ্গীত সন্ধায় থাকবেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত ও প্রাক্তন ছবিতে প্লে ব্যাক খ্যাত ইমন চক্রবর্তী, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা খরজা মুখোপাধ্যায়, বিখ্যাত আধুনিক ও উপশাস্ত্রীয় সঙ্গীতশিল্পী স্নিগ্ধদেব সেনগুপ্ত। অনুষ্ঠানের সভা বাড়াতে থাকছেন বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র, ভূমি ব্যান্ড খ্যাত সৌমিত্র রায়, নাট্য ও চলচ্চিত্রাভিনেতা সঞ্জীব সরকার ও মনের মানুষ খ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুফি গায়ক আরমান ফকির সহ অন্যান্যরা।