উত্তরদিনাজপুর

রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে হাটু প্রমান জল, নিকাশি ব্যবস্থার দাবিতে অবরোধ

স্বল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পরেছে গোটা এলাকা। নেই কোনও নিকাশি ব্যাবস্থা। যার কারনে রাস্তার উপর জমে রেয়েছে জল। আর সেই কারনেই নিকাশি ব্যাবস্থার দাবীতে ইটাহার-চাঁচল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামল এলাকার বাসিন্দারা। ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ইটাহার থানামোড় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা পথ অবরোধ হয়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের।

এই বিষয়ে অবরোধকারীদের দাবী, পঞ্চায়েত সমিতি বা প্রশাসন নিকাশি ব্যাবস্থা না করে দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/fo5KaAaexLQ