শুক্রবার সকালে এক ব্যাক্তির ক্ষতবিক্ষত পচা গলা মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গাজোল থানার অন্তর্গত আহরা কাঞ্চন বিল মাঠ সংলগ্ন এলাকায়। জানা যায় আজ সকালে পূর্বা গ্রাম থেকে মাল গ্রামে দুই আদিবাসী মহিলা কাজ করতে যাচ্ছিল। সেই সময় পাটের জমির পাস দিয়ে যাবার সময় তারা কোন একটা পচা জিনিসের গন্ধ পায়। কৌতূহলের সহিত তা দেখতে একটু এগিয়ে যেতেই দেখে এক ব্যাক্তির মৃতদেহ পরে রয়েছে সেখানে। আতঙ্কিত হয়ে ওই দুই মহিলা ছুটে যায় গ্রামের দিকে। গ্রামবাসীদের বিষয়টি জানালে মৃতদেহ দেখতে ভীর জমায় অনেকেই। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্তে পুলিশ।
গ্রামবাসীরা জানান মৃতদেহটি পচে গলে গেছে এমনকি পোকা হয়ে গেছে তাই তার সনাক্ত করা যাচ্ছে না। তবে আশেপাশে পাটের গাছ যে ভাবে দুমড়ে মোচড়ে গেছে তা দেখে মনে হচ্ছে তাকে এখানে খুন করা হয়েছে বলে অনুমান করছেন তারা। পুর বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ