বন্যার জলে বানভাসী এক গৃহবধু বাপের বাড়িতে আশ্রয় নিতে এসে প্রতিবেশীর ইটের আঘাতে আঙুল কাটা গেলো। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার চন্ডিপুর এলাকায়। ঘটনা আহত গৃহবধু সাপুরা বিবি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে গত এক মাস আগে মানিকচক থানার এনায়েতপুর এলাকায় এক মাস আগে বিয়ে হয় সাপুরা বিবির(১৯)। এরপরে বেশ কয়েকদিন আগে কালিন্দ্রীর জলে বাড়ি ঘর ভেসে যায়। ফলে সাপুর তার বাপের বাড়ি ইংরেজবাজারে চলে আসে। সেখানে বাড়ি নির্মান নিয়ে জেঠু সামাজুল মোমিনের সঙ্গে প্রতিবেশী সাজির মোমিনের বিবাদ শুরু হয়। এরপর বুধবার রাত্রিবেলা এই নিয়ে চরম আকার ধারন করলে একে অপরকে লক্ষ করে থান ইঁট ছুড়তে থাকে। এই ঘটনায় থান ইঁটের আঘাতে সাপুরা বিবি বাম হাতের মধ্যমা আঙুল কেটে যায়। এই ঘটনায় বলু মৌমিন ও সামাজুল মোমিন আহত হয়। আহত তিনজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। সাপুরা বিবির আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনায় সাজির মোমিন ও তার ছেলে জসিমুদ্দিন সহ ৫জনের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।