উত্তরদিনাজপুর

কালিয়গঞ্জে ডীণ ব্যাপী কর্মশালার আয়োজন। বিপর্যয় হলে কী ভাবে তার সন্মুখিন হওয়া যায় তার বার্তা দেওয়া হয় মানুষকে

উত্তর দিনাজপুর জেলার কালিয়গঞ্জে বুধবার দুপুর ১২ টা নাগাদ কালিয়াগঞ্জ বিডিও অফিসের পঞ্চায়েত সমিতির সভা কক্ষে একটি ডীণ ব্যাপী কর্মশালা আয়োজন করা হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা আধিকারি পল্লব বিকাশ মজুমদার সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান সদস্যরা।

      এদিন এই আলোচনা সভার আলোচ্য বিষয় ছিল, যদি কোন মানুষের হঠাৎ কোন কারন বশত কোন বিপদ আসে তাহলে সেই পরিস্থিতিতে সে কি করবে বা তার কি করা উচিত। যে কোণ ধরণের বিপর্যয় হলে কী ভাবে তার সন্মুখিন হওয়া যায় নিজে ও পরিবার এবং সমাজকে বাঁচানো যায় তা নিয়ে এই ডীণ ব্যাপী কর্মশালা আয়োজন করা হয়। এই আলোচনা সভায় গ্রাম অঞ্চলের বহু মানুষ অংশ গ্রহণ করে।