চলতি মাসের গত ২৫ তারিখে ৯৮ বছরের বৃদ্ধা খুনের ঘটনায় আসল খুনি সহ খুনের ষড়যন্ত্রকারী ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বৃদ্ধা খুনের পর থানায় লিখিত অভিযোগ করে বৃদ্ধার ছেলে। সেই অভিযোগের ভিক্তিতে মালদা থানার পুলিশ তদন্তে নামে। তদন্তের ভিক্তিকে পুলিশ পুলিশ অলোক হেমরম নামে এক ব্যক্তিকে আটক করে। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে ওই বৃদ্ধাকে খুন করেছিল। কারন জানতে চাওয়া হলে সে জানায় বৃদ্ধার ছেলে তাকে মদ খাইয়ে খুন করার কথা বলে। তার কথা মতো সে ওই বৃদ্ধাকে খুন করে। সমস্ত ঘটনা জানার পর পুলিশ বৃদ্ধার ছেলে গ্রেফতার করে কামাঞ্চ গ্রাম থেকে। তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মায়ের সম্পত্তির জন্য সে এই কাজ করেছে। ধৃত দুই জনকেই আজ মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের গত ২৫ তারিখে পুরাতন মালদার অন্তর্গত নারায়নপুরের কামাঞ্চ এলাকায় ৯৮ বছরের বৃদ্ধা খুনের ঘটনা উঠে আসে। জানা গিয়েছিল, রবিবার রাতে একই ঘরে ঘুমায় ওই ৯৮ বছরের বৃদ্ধা মুনি মুর্মু, তার পুত্রবধূ সোনামুখি টুডু ও সোনামুখি টুডু-র জামাই। রাতে তারা তিনজন ছাড়া ঘরে আর কেউ ছিল না। সকালে দেখা যায় ঘরে ওই বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর বৃদ্ধার ছেলে বুদায় হাসদা মালদা থানায় তার বৌদি ও বৌদির জামাইয়ের নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিক্তিতে মালদা থানার পুলিশ অভিযুক্ত বৌদি কে গ্রেফতারও করে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জামাই। তার খোঁজের তল্লাশি শুরু করে পুলিশ। এরপর পুলিশের তদন্তে উঠে আসে নতুন কাহিনী। থানায় অভিযোগকারী ছেলেই আসল খুনি মায়ের।বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/k0PZrgp_UMU