মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে ফেরার পথে ৩৪ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা এলাকায়। মৃত ব্যাক্তির নাম গৌড়চন্দ্র দাস।
জানা যায়, ইটাহারের কুরমানপুর এলাকার বাসিন্দারা ইটাহার ব্লকে অন্তর্ভুক্তির জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকারি জনসভা ছিল। সেখানে মুখ্যমন্ত্রীর হাতে তাদের দাবি নিয়ে স্মারকলিপি তুলে দেওয়ার জন্য কুরমান থেকে হেমতাবাদে মুখ্যমন্ত্রীর জনসভায় মোটরবাইক চালিয়ে এসেছিলেন গৌড়চন্দ্র দাস।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সভা সেরে ফেরার পথে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি গাড়ি তার মোটরবাইকে ধাক্কা মারলে সামনে থাকা একটি ভুটভুটি ভ্যানের সাথে সংঘর্ষ হয় মোটরবাইকটির। ওই ভুটভুটি ভ্যানে থাকা টিনের পাত গৌরচন্দ্র দাসের গলায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কুরমানপুর গ্রামে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে