কালিয়াচক থানার অন্তর্গত জালালপুরে এক আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। সেই ঘটনার তদন্ত করতে বুধবার সকালে ঘটনাস্থলে যান কালিয়াচক থানার পুলিশ ও কলকাতা থেকে আগত সি আই ডি ওয়েস্ট বেঙ্গল এর ফিঙ্গার প্রিন্ট স্পেশালিষ্টের দুই জনের একটি টিম। তারা কলকাতা থেকে আসেন ডাকাতি হয়ে যাওয়া ঘটনাস্থল খতিয়ে দেখতে। আজ সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত পাঁচ থেকে ছয়টি ঘরের সমস্ত কিছু খতিয়ে দেখেন সি আই ডি-র ফিঙ্গার প্রিন্ট স্পেশালিষ্টের টিম। সূত্রে খবর প্রায় ৭ থেকে ৮ জনের ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে ঘটনাস্থল থেকে। তবে তা পরিবারের সদস্যদের না যারা ডাকাতি করেছে তাদের তা জানা যাবে ফিঙ্গার প্রিন্ট পরীক্ষা করার পর। ঘটনাস্থলের সমস্ত কিছু খতিয়ে দেখে তারা সেই ফিঙ্গার প্রিন্ট নিয়ে যাওয়া হবে কলকাতায়। সেখানে পরীক্ষা করা হবে ফিঙ্গার প্রিন্ট গুলি তারপরে আবার বাকি তদন্ত শুরু হবে বলে জানা যায়।
মালদা