সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও অজানা জ্বর ও ডেঙ্গুর প্রকোপ অব্যহত। চলছে মৃত্যুর মিছিল। এই পরিস্থিতিতে মানুষকে সর্তক করতে পথে নামলো তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেল। সোমবার সকালে পুরাতন মালদার মাধাইপুর এলাকায় সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কয়েক হাজার মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সরলা মুর্মু, তৃণমুলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ জেলা তৃণমুল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
তৃনমূলের এক কর্মী জানান, ঈদ ও পূজা মিলন উৎসবে আজ তারা মসারি বিতরনের উদ্যোগ নিয়েছেন। কারন জেলা জুড়ে দেখা দিয়েছে অজানা জ্বর ও ডেঙ্গুর প্রকোপ। তাই যে সমস্ত মানুষের বাড়িতে মসারি নেয় এবং তার কারনে তাদের ডেঙ্গু ম্যালেরিয়া হচ্ছে সেই সমস্ত দুস্থ মানুষদের হাতে তারা আজ মসারি তুলে দেয়।