মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে মৎস্য চাষ প্রসার কর্মসূচী। যা চলবে আগামী ২৪শে জুলাই পর্যন্ত। সারা রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গার মতো এদিন মালদার গাজোল ব্লকে এই কর্মসূচী পালন করা হয় মৎস্য দপ্তরের পক্ষ থেকে। এদিন গাজোলের মায়ামারি বিলে এক হাজার মাছের পনা ছাড়া হয়। গাজোলের মায়ামারি বিলে এলাকায় বেশীর ভাগ লোক মৎস্যজীবী। তাই মাছ চাষে তাদের সচেতন করতে এদিন এই বিলে মাছ ছাড়া হয়। উপস্থিত ছিলেন মালদার মৎস্য সহ অধিকর্তা পার্থ বিপিন দাস, গাজোল ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক তুলিকা মাহান্ত, বহু গ্রামবাসী সহ অন্যান্যরা।
মালদা