কালিয়াচক থানার উদ্যোগে কালিয়াচকের নজরুল ভবনে এই বৈঠকের আয়োজন করা হয়। শনিবার দুপুর ২ টা থেকে ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে শান্তি বুথ গঠন করা হয়। এই বুথে ওই ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ২০ জন করে বিশিষ্ট ব্যক্তি অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে সম্প্রদায়গত ভেদাভেদ ভুলে হিন্দু-মুসলিম সকলেই উপস্থিত হয় এই অনুষ্ঠানে। এদিনের এই শান্তি বৈঠকে বাল্যবিবাহ, বহিরাগত ব্যক্তির আগমন, জনগণের জমায়েত হওয়া, অপরাধ মূলক কাজ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আবার আধুনিকতার যুগে সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব যাতে সাধারণ নাগরিকদের বিভ্রান্ত না করে সে বিষয়েও আলোচনা করা হয় বলে জানা যায়।
এবিষয়ে কালিয়াচক থানার আই.সি সুমন চ্যাটার্জী জানিয়েছেন, বহিরাগত ব্যক্তির আগমন, সোশ্যাল মিডিয়ায় গুঁজব রটানো, জনগণের জমায়েত হওয়া-এই সমস্ত বিষয়ে অবগত করে এদিনের এই শান্তি বাহিনী অনুষ্ঠান করা হয়।