সোমবার থেকে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাতেও শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর সাথে সাথে বেশ কিছু অসঙ্গতি তুলে ধরল জেলা বিজেপির শিক্ষক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে এদিন এক সাংবাদিক বৈঠক করা হয় সাংগঠনিক ভবনে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বি.জে.পি শিক্ষক সংগঠনের নেতা জয়ন্ত চৌধুরী অভিযোগ করে বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য বেশ কয়েকটি স্কুলে পরীক্ষার সিট ও শিক্ষকের দ্বারা পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য নিজেদের মধ্যে পাল্টাপাল্টি করেছে। তিনি আরও অভিযোগ করে বলেন পুরো বিষয়টি চলছে অর্থের উপর নির্ভর করে। যার মধ্যে শাসক দলের হাত রয়েছে বলে তিনি মনে করেন, যা মাধ্যমিক পরীক্ষার আচরণ বিরুদ্ধ। আর এই সকল অনিয়ম গুলি জনসমক্ষে তুলে ধরতে তাদের এই সাংবাদিক বৈঠক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/y10SKdIvyUU