পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাটি, কৃষি, উদ্যান পালন, সমবায় ও প্রাণী সম্পদ এর তিনদিন ব্যাপী মেলার শেষ হল শনিবার।মেলাটি চলছিল কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি পি ডাব্লু ডি মাঠে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। মেলার শেষ দিনে মেলায় উপস্থিত ছিলেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অরিজিত মুখার্জী, কালিয়াচক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাতি সরকার ও কালিয়াচক ২ ব্লকের কৃষি আধিকরতা খুরসেদ আলম সহ অন্যান্যরা।
মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে মোট ১৬ টি দপ্তর তাদের স্টল করেছিলেন। প্রতি স্টল থেকে মানুষ কি কি সুবিধা পাবেন সে সম্পর্কে তথ্য দিচ্ছেন
সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। প্রদর্শনীর ভিক্তিতে পুরুস্কৃত করা হয় চাষিদের।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uZMR1KLCEVg