মালদা

স্বামীর অবৈধ কাজের প্রতিবাদ করায় স্ত্রীকে প্রানে মারার চেষ্টা

স্বামীর অবৈধ কাজ কর্মের প্রতিবাদ করায় স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তারই স্বামীর বিরুদ্ধে। আহত ওই গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার ভোলা মাসনা গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

                জানা গিয়েছে আহত ওই গৃহবধূর নাম রুলেখা বিবি(৪৪)। বাড়ি বামনগোলা থানার ভোলা মাসনা গ্রামে। জানা যায়, অভিযুক্ত স্বামী আনিকুল শেখ পূর্বে ব্যবসা করে সংসার চালাতো। বর্তমানে বেশ কয়েক মাস ধরে ব্যবসায় মন্দা চলায় সে বিভিন্ন অবৈধ অসামাজিক কাজকর্মে জড়িয়ে পরে। এই ঘটনা জানতে পারেন তার স্ত্রী রুলেখা। এরপর তাদের মধ্যে বচসা চরম আকার নেয়। এদিন ঘটনার প্রতিবাদ করতেই স্বামী ধারালো অস্ত্র নিয়ে চরাও হয় ও স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। চিৎকারে প্রতিবেশীরা বাঁচাতে আসলে তাদেরকেও মারধর শুরু করে আনিকুল সেখ। গ্রামের অন্যান্যরা ছুটে আসতেই অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাত্ব অবস্থায় রুলেখা ও বাকি প্রতিবেশীদের স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে বাকিদের ছেড়ে দেওয়া হলেও রুলেখার হাতে ও মুখে গুরুত্বর আঘাত থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার পর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে পরিবারের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/u6_HXis4NsY