ষাঁড়়ের গুঁতাই বাইক আরোহীর মৃত্যু আহত এক। আহতর চিচিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা থানার ছিটকামহল এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম, স্বপন মন্ডল(৩৫)। বাড়ি মালদা থানার পিপরা এলাকায়। আর আহতর নাম উলাশী মন্ডল(৬০)। বাড়ি গাজোল থানার গোসানিবাগ এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শাশুড়ি উলাশী মন্ডলকে বাইকে চাপিয়ে গোসানিবাগ থেকে নিজের বাড়ি নিয়ে আসছিলেন জামাই স্বপন মন্ডল। সেই সময় ছিটকামহল এলাকায় আসলে একটি ষাঁড় মোটরবাইকের সামনে চলে আসে এবং মোটরবাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পরে। তড়িঘড়ি দুইজনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে স্থানীয়রা। কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় স্বপন মন্ডলের। আহত উলাশী মন্ডল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।