মালদা

নিখোঁজ ব্যাক্তির দেহ উদ্ধার পুকুর থেকে। খুন, আত্মহত্যা না অন্যকিছু তদন্তে পুলিশ

পুরাতন মালদার সাহাপুরের শান্তিপুর গ্রামে এক পুকুর থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। জানা গিয়েছে, গত সপ্তাহের শনিবার থেকে নিখোঁজ ছিলেন শান্তিপুর গ্রামের বাসিন্দা ভুট্টু মণ্ডল(৪৫)। এরপর পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর আজ সকালে তার মৃতদেহ ওই গ্রামের এক পুকুরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। খবর জানাজানি হতেই সকলে মৃতদেহ দেখার জন্য ভির করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে তার সনাক্ত করে। পরিবার সূত্রে জানা যায়, ভুট্টু মণ্ডল মিরগি রোগ ছিল। হয়তো সেই কারনে পুকুরে স্মান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খুন, আত্মহত্যা না অন্যকিছু তদন্তে পুলিশ।