মালদা

মালদা থানার পুলিশ ও মালদার CID এর যৌথ অভিযানে উদ্ধার ১৪ হাজার ফেন্সিডিল, আটক দুই

গভীর রাতে মালদা থানার পুলিশ ও মালদার CID যৌথ ভাবে অভিযান চালায় পুরাতন মালদার আটমাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। সেখানে একটি লরিকে আটক করে। সেই লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৪ হাজার ফেন্সিডিল কাফসিরাপ। যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ্য টাকা।

            পুলিশ সুত্রে খবর এই অবৈধ ফেন্সিডিল কাফসিরাপগুলি হিলি দিয়ে পাচার করার উদ্দেশে তারা নিয়ে যাচ্ছিল।পাচার করার আগেই তা উদ্ধার করা হয়েছে। কে বা কারা এর সাথে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনায় পুলিশ আটক করেছে লরির চালক ও খালাসিকে।