মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসককে পেটালো জুনিয়ার চিকিৎসকেরা। ঘটনা চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। আহত চিকিৎসক মালদার বেসরকারী নাসিংহোমে ভর্তি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
সোমবার রাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক আকতারু জ্জামাল হাসপাতালের অসুস্থ এক রুগীর প্রেসক্রিপশন করেন। কিন্তু জুনিয়ার চিকিৎসকেরা এই প্রেসক্রিপশন মেনে রুগীর চিকিৎসা করতে অস্বীকার করে। তারই প্রতিবাদ করেন আকতারু জ্জামাল। তাতেই ক্ষিপ্ত হয়ে জুনিয়ার চিকিৎসকেরা চড়াও হয় তাঁর উপর। বেধড়ক পেটাতে থাকে তাকে বলে অভিযোগ। এরপর পালিয়ে যায় জুনিয়ার চিকিৎসকেরা। পুরো ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় তিন জন জুনিয়ার চিকিৎসক ও একজন হাউস স্টাফের নামে লিখিত অভিযোগ করেছেন আহত ডাক্তার আকতারু জ্জামাল। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ পুরো ঘটনার তদন্তের জন্য চার সদস্যের কমিটি তৈরী করেছেন। হাসপাতালে এমন ঘটনা ঘটায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।