সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও পালন করা হল কালা দিবস। নোট বাতিলের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে তৃনমূলের কালা দিবস পালন ও প্রতিবাদ মিছিল। সারাদেশের সাথে আজ মালদা জেলাতেও পালন করা হয় এই দিনটি। আজ দুপূরে ব্লক ও শহর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ সহ তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহার রঞ্জন ঘোষ, ডি.পি.এস.সির চেয়ারম্যান আশিস কুণ্ডু, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ অন্যান্যরা। আজ শহরের আই টি আই মোড় থেকে থেকে তারা ফ্লাগ, ফেস্টুন নিয়ে মিছিল করে এসে ফোয়ারা মোড়ে উপস্থিত হন। সেখানে উপস্থিত হয়ে তারা একটি সভা করেন।
এছাড়াও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ কয়েক হাজার মানুষ ও কর্মী সমর্থকেরা আজ শহরের ফোয়ারা মোড়ে কালা দিবস পালন ও একটি বিক্ষোভ সমাবেশ করেন।
পাশাপাশি আজ পুরাতন মালদাতেও এই দিনটি পালন করা হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।