উত্তরদিনাজপুর

নিখোঁজ হবার দুই দিন বাদে এক জলাশয় থেকে উদ্ধার নিখোঁজ ব্যাক্তির মৃতদেহ

খাড়ির জলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার উত্তর গোবিন্দপুর এলাকার বালিয়া খাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম হরিমোহন বর্মন (৪৮)।  স্থানীয় সুত্রে জানাজায়, গত দুই দিন থেকে নিখোঁজ ছিলেন কালিয়াগঞ্জের গোবিন্দপুরের বাসিন্দা হরিমোহন বর্মন। আজ এলাকার বালিয়া খাড়ির জল থেকে উদ্ধার হওয়া মৃতদেহ হরিমোহন রায়ের বলেই সনাক্ত করেন পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। ।পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। 

        পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে গোবিন্দপুরের বাসিন্দা পেশায় কৃষক হরিমোহন বর্মন নিখোঁজ ছিলেন। সেদিনই বালিয়া খাড়ির  ধারে হরিমোহন বাবুর ব্যাবহৃত সাইকেল, জামাকাপড়, জুতো উদ্ধার হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় নিখোঁজের ডায়েরী করার জন্য গেলে দুদিন সময় দেয় পুলিশ। আজ সকালে আবারও থানায় নিখোঁজের ডায়েরী করার পরই, পরিবারের লোকেরা খবর পায় কালিয়াগঞ্জের গোবিন্দপুরে বালিয়া নদীতে ভেসে ওঠেছে হরিমোহন রায়ের মৃতদেহ। কিভাবে ওই
ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে ধন্ধে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।