উত্তরদিনাজপুর

পাহাড়ে চলা সংঘর্ষের বিরুদ্ধে এক গ্রাস ক্ষোভ উগ্লে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ

পাহারের ধ্বংসাত্মক আন্দোলন কখনো বরদাস্ত করবে না রাজ্য সরকার, কঠোর হাতে এর মোকাবিলা করা হবে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। দার্জিলিং পাহাড়ে গোর্খা জনমুক্তির সুপ্রিম বিমল গুরুং এর নেতৃত্বে যে ধ্বংসাত্মক আন্দোলন চলছে তার ফল পাহাড়ের উন্নয়ন স্তব্দ হয়ে পড়েছে। এই ধরনের কাজ কোন মতেই বরদাস্ত করবে না রাজ্য সরকার বলে তিনি জানান। আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোরায় এক প্রশাসনিক বৈঠক শেষ করার পর সাংবাদিকদের এই কোথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। তিনি বলেন বাইরে থেকে জঙ্গি এনে পাহাড়ের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন এই সমস্যা সমাধান কখনো হিংসার পথে সমাধান হয় না। এর জন্য আলোচনায় বসা দরকার। কিন্তু বিমল গুরুংরা এই সবের তোয়াক্কা না করে তারা পাহাড়ে লাগাতার বন্ধ ও সরকারি অফিস ভাঙচুর করে ও সরকারি গাড়ি একের পর এক পুড়িয়ে চলেছে। শুধু তাই নয় তাদের আন্দোলনে তারা একের পর সামিল করে চলেছে ছোট ছোট শিশুদেরও। যা কখনো কাম্য নয় বলে তিনি জানান। পাহাড়ের মানুষরা তার সমর্থন করে না তাই কোন ভাবেই মেনে নিবে না। তাই এখন গোর্খা জনমুক্তি মোর্চায় ভাঙ্গন দেখা দিয়েছে। রাজ্য সরকার চায় পাহাড়ের উন্নয়ন তাই এর বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর ব্যাবস্থা নিবে বলে জানান তিনি। অন্যদিকে আজ রায়গঞ্জে মন্ত্রী জেলার উন্নয়ন নিয়ে একটি বৈঠকে বলেন জেলার উন্নয়নে রাজ্য সরকার দায়বদ্ধ। তাই আজ আগামিদিনে এখানে আরও কি কি উন্নয়ন মূলক কাজ হবে সে ব্যাপারে বেশ কিছু এক গুচ্ছ পরিকল্পনা আগামী সিনে নেবেন বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।