আন্তরাজ্য মোটরবাইক চক্রের হদিশ করল হেমতাবাদ থানার পুলিশ।উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে
গোয়ালপোখরে কোয়ালিগছ এলাকার পিয়ার মহম্মদের বাড়ি থেকে উদ্ধার করে ১৩টি চোরাই মোটরবাইক। মোটরবাইকগুলি ৬টি বিহার,২টি বাংলা এবং ৫টি নাম্বার বিহীন মোটরবাইক আছে।জেলা পুলিশের আধিকারিক সুরজিৎ কুমার দে জানিয়েছেন, ২৬/১২/২০১৭ তারিখে হেমতাবাদের পঞ্চায়েত অফিসের সামনে থেকে একটি মোটরবাইক চুরির তদন্তে নেমে সাজাহান আলী নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ।তাকে জিঞ্জাসাবাদ করে পিয়ার মহম্মদের নাম জানা যায়।হেমতাবাদ থানার পুলিশ এবং জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ যৌথভাবে গোয়ালপোখরের কোয়ালিগছে হানা দিয়ে ১৩ টি মোটর বাইক উদ্ধার করে। পুলিশের অনুমান মোটরবাইক গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই জড়ো করে রাখা হয়েছিল। এই ঘটনায় আরো কারা কারা যুক্ত আছে পুলিশ এই বিষয়ে খতিয়ে দেখছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ASDCSgwXE5c
উত্তরদিনাজপুর