মালদা

রমজান মাসে নিয়মিত পারিশ্রমিক না পাওয়ায় আত্মঘাতী হলেন এক মহিলা বিড়ি শ্রমিক

চলছে রমজান মাস। সামনেই ঈদ। এই সময় নিয়মিত পারিশ্রমিক পাচ্ছিলেন না এক মহিলা বিড়ি শ্রমিক। চরম অভাবের মধ্য দিয়ে সংসার চালাতে হচ্ছে তাকে। সংসার চালানোর ও মানসিক অবসাদে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাটি ঘটে মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনা পুর এলাকায়। 

জানা গিয়েছে, মৃতের নাম সাগরি খাতুন। বেশ কয়েকবছর আগে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বিবাহ বিচ্ছিন্ন হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন তিনি। তার বাবা রাইস উদ্দিন শেখ পেশায় দিনমজুর। আর বিড়ি বেঁধে সংসার চালাতেন ওই মহিলা। তার আত্মীয়রা জানায় বেশ কিছুদিন ধরেই চরম আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি। আর সেই কারণেই রবিবার রাতে বাড়িতে থাকা বিষ খেয়ে নেন সাগরি খাতুন। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর এই ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। 

এবিষয়ে মৃতার দাদা ইসলাম শেখ ও বোন জানান, দারিদ্রের কারণে সাগরির সংসারে অভাব দেখা দেয়। সে বিড়ি বেঁধে এবং বাবা দিনমজুরের কাজ করে কোনো রকমে তাদের সংসার চলত। বর্তমানে রমজান মাস চলছে। এই মাসে তাদের খরচ বেশি হয়ে থাকে। আর সে বিড়ি বাধার পারিশ্রমিক না পাওয়ায় এই খরচ সামলাবেন কি করে এই ভাবনা চিন্তায় সে বিষ খেয়ে আত্মহত্যা করে বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/imYFKoDpWh8