মালদা

ভীমরাও রামজি আম্বেডকরের ১২৭ তম জন্ম জয়ন্তী পালন

বামনগোলা ব্লকের পাকুয়াহাটের আম্বেডকর মোড়ে ভারতের সংবিধান রচয়িতা ভীমরাও রামজি আম্বেডকরের ১২৭ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। এদিন সংবিধান রচয়িতার জন্ম জয়ন্তী উপলক্ষে হাজির ছিলেন পাকুয়াহাট এ.এন.এম হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামাণিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদাম রায়, পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান রেবারানী রায় সহ আরও অনেকেই। এরপর উপস্থিত বিশিষ্টরা ভীমরাও রামজি আম্বেডকরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সুচনা করেন। পরে এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে এলাকার দুঃস্থ গরিব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন উদ্যোক্তারা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9wOMkfAqk94