মালদা

গর্তে আটকে পড়া ভুটভুটি উদ্ধার করতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের

কালিয়াচকের বৈষ্ণবনগর থানার কুম্ভিরা ভগবানপুর সেক পাড়া গ্রামে গর্তে আটকে পড়া একটা ভুটভুটি তুলতে গিয়ে মৃত্যু হল ১১ বছরের কিশোরের। জানা যায় সোমবার সন্ধ্যায় বৈষ্ণবনগর থানার কুম্ভিরা ভগবানপুর সেক পাড়া গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় গর্তে আটকে পরে একটি ভুটভুটি। সেই সময় ওই গ্রামের ফুকিরুদ্দিন সেখের ছেলে ১১ বছরের করিম শেখ অন্যদের সাথে হাত লাগিয়ে হাত লাগিয়ে সেই ভুটভুটি টি তুলতে যায়। সেই সময় ভুটভুটির চাকা পিছলে করিমের বুকের উপর দিয়ে চলে যায়। তখনই তাকে বেদরাবাদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে বেদরাবাদ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/z2aPttB4lhw