সোমবার মুর্শিদাবাদে বালির ঘাটে ভয়ঙ্কর সরকারি বাস দুর্ঘটনা ঘটেছে। আগামীতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই কারনে বাস চালকদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তৃণমূল শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। ওই ঘটনায় একটু ভুলের জন্য প্রান হানী হয়েছে অনেকের। যানাযায় যাত্রী বোঝাই সরকারি বাসটি করিমপুর থেকে মালদায় আসার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। ব্রিজের রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ে যাত্রী বোঝাই সরকারি বাসটি। জানাজায় বাসের চালক গাড়ি চালানোর সময় ফোনে কথা বলার কারনে এই দুর্ঘটনাটি ঘটে। আগামীতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই কারনে বাস চালকদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল তৃণমূল শ্রমিক সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার সকালে জেলার রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে এই বিষয়ে নোটিশ টাঙিয়ে বাস চালকদের এই নিয়ম মেনে চলার বার্তা পৌঁছে দেন সংগঠনের নেতা কর্মীরা। এই নিয়ম না মানলে সংগঠনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় নোটিশে। এই নিয়ম মানা না হলে যদি গাড়ি চালানোর সময় মোবাই ফোনে কথা বলতে দেখা যায় চালকদের প্রথমে তাদের হুশিয়ারী দিয়ে ১০ দিনের কর্মবিরোতী দেওয়া হবে। তাও যদি মানা না হয় তাহলে আগামীতে তাদের ৩০ দিনের বেশি কর্ম বিরোতো কিংবা অন্য কোন শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানা যায়।
আইএনটিটিইউসি জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, আমরা জানতে পেরেছি মুর্শিদাবাদের ঘটনায় বাসের চালক গাড়ি
চালানোর সময় ফোনে কথা বলার কারনে এই দুর্ঘটনাটি ঘটে। চালকের ভুলেই এতগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে। তাই এই জেলায় কখনও যেন এমন দুর্ঘটনার কবলে মানুষকে না পড়তে হয় তাই আগে থেকেই বাস চালকদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয় বাস চালানোর সময় চালকের ফোন কন্ডাকটরের কাছে জমা রাখতে হবে চালককে। খুব প্রয়োজনীয় ফোন এলে বাসস্টপে দাঁড়িয়ে ফোনে কথা বলতে পারবেন চালক। নিয়ম অমান্য করলে চালককে বরখাস্ত করা হবে।
এদিকে শ্রমিক সংগঠনের এমন নির্দেশকে স্বাগত জানিয়েছে বাস মালিকদের সংগঠন। সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে। গাড়ির চালকেরা মোবাইল ফোন ব্যবহার করলে যাত্রীদের শুধু অসবিধা নয়। কারন খতি হলে
সকলের খতি হবে। সেই কারনে আজ যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা খুব ভালো উদ্যোগ।
অপরদিকে যাত্রীরা জানান, গাড়ি চালানোর সময় গাড়ির চালকদের মোবাইফোন ব্যবহার করা উচিত নয়। সেই কারনে আজ যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা খুব ভালো উদ্যোগ। তাদের ফোন তাদের সহ কর্মীদের কাছে রেখে দিয়ে গাড়ি চালানো উচিত। চালকের একটু ভুলে সুধু যাত্রীদের ক্ষতি নয়, যাত্রী সহ গাড়ির চালক ও অন্যান সহ কর্মীদের ক্ষতি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uC5MPCmj7-I