গাজোলের সরকার পাড়া মসজিদের পাশে সরকার পাড়া সামাজিক সম্পিতি উন্নয়ন সমিতির উদ্যোগে নবি সাহেবের ১৮৯২ তম জন্ম দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও অসুধ বিতরন, দুস্থদের শীতবস্ত্র বিতরন, মেধা ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান, ক্ষুদে ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ বিতরন করা হয়। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল সার্কেলের সি আই মহাশয়া আয়েত্রি সেন, গাজোল ব্লকের বি এম ও এইচ সুজন অধিকারি, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায় সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে প্রায় ১৫০ জনকে কম্বল, ৭০ জনকে ব্যাগ, জ্যাকেট ১৫ জনকে, প্রায় ৫০০ প্যাকেট ফলও বিতরন করা হয়। অনুষ্ঠান কে কেন্দ্র করে প্রচুর মানুষের ঢল নামে অনুষ্ঠান প্রাঙ্গনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ZhzeZfGYd0s
মালদা