একটি চোরাই চার চাকা গাড়ি সহ দুই যুবককে গ্রেফতার করল মালদার বৈষ্ণব নগর থানার পুলিশ। কলকাতা থেকে মালদা নিয়ে আসা হচ্ছিল গাড়িটিকে। কিন্তু তার আগেই চোরাই গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা যায়, বৃহস্পতিবার রাতে বৈষ্ণব নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৮ মাইল এলাকায় মালদা ফারাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ মালদাগামি একটি চার চাকা গাড়ি আটক করে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা দুই যুবক গাড়ির কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। ওই যুবক গাড়িটি চুরি করে কলকাতা থেকে মালদা নিয়ে আসছিল। ঘটনায় গ্রেফতার করা হয় প্রদীপ ঠাকুর এবং অনুপ সিংহ নামে ওই দুই যুবককে। ধৃতদের বাড়ি কালিয়াচকের টাউনশিপ মোড়ে। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।