বিশ্ব পরিবেশ দিবসে অভিনব কায়দায় সাধারন মানুষকে পরিবেশ দূষণ বন্ধ করার বার্তা দিল মালদার বাদলমুনি হাই স্কুলের ছাত্ররা। বিশ্ব পরিবেশ দিবসের দিন প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে এদিন প্লাস্টিক বর্জনের নানান প্ল্যাকার্ড, ট্যাবলো নিয়ে মানুষকে সচেতন করতে বেশ কয়েক দিন ধরে এই সচেতন বার্তার কাজ। মালদার বাদলমুনি স্কুলের ছাত্ররা এদিন শহরের বাজার গুলিতে প্লাস্টিক বেসে সেজে বার্তা দেয়। এক ছাত্র জানায় অতিরিক্ত প্লাস্টিক ব্যবহারের কারনে আমাদের পরিবেশ দূষণের স্বীকার হচ্ছে। যা আমাদের নিত্যদিনের অসুবিধার কারন হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা চাই প্লাস্টিক মুক্ত মালদা। এমনকি এক বার ব্যবহার করার পরেই সেই প্লাস্টিক না ফেলে সেটিকে পুনরায় ধুয়ে ব্যবহার করলেও কিছুটা পরিমাণে কমবে প্লাস্টিক ব্যবহার।
মালদা