অল্পের জন্য রক্ষা পেল আপ পদাতিক। আপ পদাতিক এক্সপ্রেস সামসী পেরিয়ে শিলিগুড়ি দিকে চলে গেলেও নজরে পড়েনি কারও। ভোরবেলা নাইট ডিউটি করে বাড়ি ফেরার পথে রেল কর্মীরা দেখতে পান রেল লাইনে ফাটল। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্টেশন ম্যানেজারকে। এরপর বিভিন্ন স্টেশনে দারিয়ে পরে কয়েকটি দূর পাল্লার ও লোকাল প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সকালে এই সামসী রেল স্টেশন থেকে ২০০ মিটার দুরে রেল গেটের কাছে রেলকর্মীদের নজরে পরে আপ ট্রেন লাইনে এই ফাটল। এরপর খবর পেয়ে তড়িঘড়ি মেরামতির কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ছুটে আসে নর্থ ফন্টিয়ার রেলওয়ে উচ্চ পদস্থ কর্তরা। আজ সকাল পর্যন্ত সামসী রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে দারিয়ে ছিল হাটে বাজারে এক্সপ্রেস ট্রেন।
রেল কর্মীরা জানান, প্রায় বারো ইঞ্চির মতো ফাটল দেখা যায় ট্রেন লাইনে। তবে সঠিক সময়ে নজরে না পরলে বড়োসড়ো দূর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন তারা। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি লাইনের ভাঙ্গা টুকরোটি। এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সকলের মধ্যে। অনেকের দাবী কেউ বা কারা পরিকল্পিত ভাবেই লাইনটি ভেঙ্গে উধাত্ত করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশ।