বড়দিন উপলক্ষে আমরা কয়জন ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট করা হয়ে গেল পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুল মাঠে। এদিন এই খেলায় অংশ গ্রহন করে অনেক কয়টি দল। তাদের মধ্যে ফাইনালে উঠে বালুরঘাট একাদশ ও মঙ্গল বাড়ি কহিনুর স্মৃতি সংঘ। দুই দলের খেলার পর চাম্পিয়ান হয় বালুরঘাট একাদশ। জয়ী বালুরঘাট একাদশ দলকে ৩৫ হাজার টাকা সহ একটি ত্রফি তুলে দেওয়া হয়। এদিন এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিভূতি ঘোষ সহ অন্যান্য ক্রীড়া বিদ। খেলা দেখতে এদিন বহু মানুষের সমাগম ঘটে খেলা প্রাঙ্গনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6axUPlk30Iw
মালদা