যাদের গায়ে দাগ আছে তাদের বর্জন করুন, নির্বাচিত করুন যোগ্য সৎ মানুষদের- তবেই আমার আপনার সারা বাংলার উন্নতি হবে। শনিবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে এমন ভাবেই জন সাধারণকে বোঝালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন সড়ক পথে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে অংশ নিতে মালদা জেলায় আসেন। এদিনের কর্মসূচী মতো তিনি এসে পৌঁছান কালিয়াচক-২ নং ব্লকের পঞ্চানন্দ পুর ২ নং গ্রাম পঞ্চায়েতের মেঘুটোলা এলাকায়। সেখানে এক নির্বাচনী জনসভায় ভাষন দিতে গিয়ে তিনি শাসক দল তৃণমূলের সন্ত্রাস নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, বর্তমানে রাজ্য পুলিশ নিজের কর্মীদের সুরক্ষা করতে পারছেনা। তাহলে আপনার আমার মা বোনদের সুরক্ষা দিবে কি ভাবে। সমাজে কোথাও শান্তি শৃঙ্খলা নেই। বদমাশ, গুন্ডা, মাফিয়ারা তৃণমূলকে চালাচ্ছে। কিন্তু পুলিশের ক্ষমতা নেই এদের গায়ে হাত দেয়। তাই এই লোকেদের আর সুযোগ দেবেন না। যেখানে আছে তাদের হারান। সৎ যোগ্য মানুষদের ক্ষমতায় নিয়ে আসুন। তবেই সকলের মঙ্গল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/zTGnyH1Yv1E