কথায় আছে " জলের আরেক নাম জীবন "। কিন্তু বন্যার জলে প্লাবিত মানুষদের কাছে আজ এই জল হয়ে দাড়িয়েছে সর্বনাশের কারণ। গাজোলের রসিকপুর, আকালপুর, শ্রীকৃষ্ণপুর অঞ্চলের বহু এলাকা বন্যার জলে প্লাবিত। যেদিকে তাকানো যায় শুধু জল আর জল। কেউ বাড়ির জিনিস নিয়ে ভাসছে কলার ভেলায়, কেউবা গলা পর্যন্ত জল দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে নিজের বাচ্চা ও বাড়ির জিনিসপত্র, হঠাৎ করে জল ঢুকে যাওয়ায় কেউ কেউ শুধুমাত্র নিজের প্রান বাঁচাতে খালি হাতে বেড়িয়ে পড়েছে ঘর ছেড়ে। কিছু কিছু গ্রামে জল এমন পরিমানে রয়েছে যে সেখানে পৌঁছাতে পারছেন না কেউ। অনাহার আর খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে বহু মানুষ। কারো কাছে হয়তো এখনও পৌঁছায়নি ত্রানের সামগ্রী। প্রশাসন ছাড়াও এদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন গাজোলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই সমস্ত এলাকায় গিয়ে বানভাসি মানুষদের কিছু শুকনো খাবার মুড়ি, বাতাসা, চানাচুর, বিস্কুট, জল ও খিচুরি বিতরন করে।
মালদা