নমিনেশন পত্র জমা দেওয়ার পর এবার প্রচার অভিযানে নামল প্রার্থীরা। সেই মতো বৃহস্পতিবার পুরাতন মালদা জেলা পরিষদের ৩০ নম্বর আসনে তৃণমূল প্রার্থী সুবোধ চৌধুরী প্রচার অভিযানে নামেন। এদিন তিনি তার নিজ এলাকায় দেওয়াল লিখন ও মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা তুলে ধরে জনগণের কাছে ভোট ভিক্ষা করেন। সেই সঙ্গে প্রার্থী নিজ হাতে দেওয়াল লিখে প্রচার অভিযান চালান।
এবিষয়ে তৃণমূল প্রার্থী সুবোধ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ও রাজ্যের উন্নয়নকে তুলে ধরে তিনি জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন। যদিও জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ নিশ্চিত বলে জানান।