দক্ষিনদিনাজপুর

পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বালুরঘাটে পথে নামল বাম ও কংগ্রেস নেতৃত্ব

ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দক্ষিন দিনাজপুর জেলার বালুঘাটে রাজ্য সড়ক অবরোধ করে পথে নামল বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন।বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল সি.আই.টি.ইউ ও আই.এন.টি.ইউ.সি শ্রমিক সংগঠন।

পেট্রোলের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলার প্রতিবাদে এবার পথে নামল বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট আর্য্যসমিতি ও বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সি.আই.টি.ইউ ও আই.এন.টি.ইউ.সি। বালুরঘাটের আর্য্য সমিতি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্বরা। পথ অবরোধের জেরে আটকে পরে বহু দূরপাল্লার গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে নির্ধারিত ত্রিশ মিনিট পর অবরোধ তুলে নেয় সংগঠন নেতৃত্ব। শুরু হয় যান চলাচল।

এবিষয়ে সংগঠনের এক নেতা গৌতম গোস্বামী বলেন, দিন দিন যে হারে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। যার কারনে সমস্যায় পড়ছেন সাধারন মানুষ। এরই প্রতিবাদে তারা এদিন পথে নেমেছেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে 

https://www.youtube.com/embed/S_wJiA3wi_0