টাকার প্রলোভন দেখিয়ে গ্রামে মেয়ে খুঁজতে দেখা গেল বেশ কয়েকজন যুবককে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজ সকালে মানিকচক থানার মথুরাপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মেয়ে পাচারকারী সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করল মানিকচক থানা পুলিশ।
আজ সকালে মানিকচক থানার মথুরাপুরে বাস স্ট্যান্ড এ বিয়ে করার প্রস্তাব নিয়ে এলাকায় মেয়ে খুঁজছিলেন এই তিন যুবকেরা।এমনই অভিযোগ এলাকাবাসীদের। মেয়ে খুঁজে দিলে ২৫হাজার টাকা বকশিস দেওয়া হবে এমনও প্রলোভন দেয় এই যুবকেরা।এরপর সন্দেহ হয় এলাকাবাসীর। খবর দেওয়া হয় মথুরাপুর বাস স্ট্যান্ডে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে। তারপর খরব জানানো হয় মানিকচক থানার পুলিশকেও। এরপর পুলিশ এই তিন যুবক হরিশ ছেত্রী, নির্মল ছেত্রীও রামদেব ছেত্রীকে গ্রেপ্তার করে।ঘটনার বিবরণ দিতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সোমনাথ ঝা জানায় মথুরাপুর বাস স্ট্যান্ডে এক মহিলা পানের দোকানে ওই তিন যুবক মেয়ে পাওয়া যাবে কী না তা জিজ্ঞাসা করছিল।কারন জানতে চাইলে সে জানায় মেয়েকে বিয়ে করে রাজস্থানে নিয়ে যাবে। এমনকি সে যদি কোনো মেয়ে খুঁজে দিতে পারে তাহলে তাকে পঁচিশ হাজার টাকাও দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। কি উদ্দেশে তারা টাকার পরিবর্তে মেয়ে খুঁজছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।