উত্তরদিনাজপুর

সহকর্মীর মৃত্যুর প্রতিবাদ সহ নিরাপত্তার দাবীতে শিক্ষকদের অবরোধ

ভোট গণনার জন্য পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি না পেয়ে নির্বাচনের প্রশিক্ষণ বয়কট করে অবরোধে নামলো শিক্ষকরা। এদিন ইসলামপুর পি ডব্লু ডি মোড়ে ৩১ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। 

           এবারে রায়গঞ্জের পর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পি ডব্লু ডি মোড়ে অবরোধের পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মী থেকে শিক্ষকরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ইসলামপুর গার্লস স্কুলে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী সহ বিশাল পুলিশ বাহিনী। জানাজায়, এদিন উত্তর দিনাজপুরের দুই জায়গায় প্রায় সাতশো জন ভোট গণনা কর্মীদের প্রশিক্ষণ দেবার কর্মসূচী শুরু হয়। এরপরই এই ঘটনা। তবে গণনা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়েছে। এদিন আচমকা ওই প্রসাইডিং আধিকারিকের মৃত্যুর ঘটনা উঠে আস্তেই ইসলামপুর গার্লস স্কুলের পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক শুরু হয়। বিপর্যস্ত হয়ে পড়ে পঠন পাঠন।  শিক্ষক তথা ভোট কর্মীরা জানান, ইতিমধ্যেই নির্বাচনে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। ওই ঘটনার পরও গণনার দিন তেমন ভাবে কোনও নিরাপত্তার প্রতিশ্রুতি না দেওয়ায় তারা প্রশিক্ষণ বয়কট করে বেরিয়ে এসে বিদ্যালয়েই বিক্ষোভে সামিল হন। এই ঘটনার জেরে ৩১ নাম্বার জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়। বহু দূর পাল্লার গাড়ি আটকে পড়ে।