ফিফা অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবল। এরাজ্যেও যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সহ একাধিক ম্যাচ। আজ মালদা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি করা হয়। আজ এই কর্মসূচীর নেতৃত্ব দেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ। এছাড়াও র্যালিতে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা শাসক আর ভিমলা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আজ মালদা কালেক্টারি ভবন থেকে এই র্যালি বের করা হয় যা পুরো শহর পরিক্রমা করে আবার পুনরায় কালেক্টারি ভবনে শেষ করা হয়।
পাশাপাশি আজ পুরাতন মালদা থানার আই সি মানবেন্দ্র সাহার নেতৃত্বে একটি র্যালি বের করা হয় ফিফা অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবল খেলা উদজিবিত করার উদ্দেশে। র্যালিতে অংশগ্রহন করেছিলেন পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন মালদা থানা থেকে র্যালিটি বের করে শহর পরিক্রমা করে মঙ্গলবাড়িতে এসে শেষ করা হয়।
অন্যদিকে এই কর্মসূচী পালন করা হয় মালদার বামনগোলাতেও। বামনগোলা পাকুয়াহাট ডিগ্রী কলেজ থেকে বিডিও অফিস পর্যন্ত আজ একটি র্যালি করা হয়। ফিফা অনুর্ধ ১৭ বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে। এক শিক্ষক জানিয়েছেন আজ এই র্যালির নেতৃত্ব দেন বামনগোলা থানার ওসি তরুণ সাহা। এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেছিলেন হাই স্কুলের শিক্ষকরা, কলেজের ছাত্র ছাত্রী ও সেভিক ভলেন্টিয়ারসরা সহ আরও অনেকেই। খেলার প্রতি সকলকে উৎসাহিত করতে এই র্যালি বলে তারা জানিয়েছেন।