মালদা

গরু পাচারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংর্ঘষ আহত তিন, গুলিবিদ্ধ এক স্কুল ছাত্র

গরু পাচারকে কেন্দ্র করে দুই গোষ্ঠির সংর্ঘষ আহত তিন, গুলিবিদ্ধ এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার আইহো এলাকায়। গুলিবিদ্ধ ছাত্রের নাম রাজু সরকার(১৬)। সে স্থানীয় স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র। অন্যদিকে লাঠি ও বাঁশের আঘাতে গুরুত্বর আহত হয়েছে মোহন দাস(১৭) ও সত্য নারায়ন চৌধুরী। ঘটনায় আহতরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 
                   জানা গিয়েছে, মালদার সীমান্তবর্তী মহানন্দা নদীতে প্রচুর জল রয়েছে। ফলে সেই সীমান্ত দিয়ে বাংলাদেশে গুরু পাচার করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। এদিন গ্রামাবাসীরা গরু পাচার করতে দেখে নেওয়ায় শুরু হয় পাচারকারীদের সংঙ্গে সংর্ঘষ চলে ব্যাপক গুলি। এতেই গুরুতর আহত হয় দুই জন, গুলি বিদ্ধ হয় এক। তবে কি কারন তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদার হবিবপুর থানার পুলিশ।